ঢাকা, সোমবার   ০৯ নভেম্বর ২০২৬

বেগমগঞ্জে সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৭, ৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বোনজামাই মো. মামুন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমানা পিলার ভাঙাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে রাতের দিকে আরমান হোসেন রিমন ও তাঁর ভাই ফুয়াদের নেতৃত্বে কয়েকজন মনার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন মামুন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর উত্তেজিত লোকজন অভিযুক্ত পরিবারের বসতঘরে হামলা চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি