ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

ব্রুনাই সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

প্রকাশিত : ১৬:৩২, ২৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৬:৩৭, ২৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ব্রুনাই দারুসসালামে তিন দিনের সরকারি সফর নিয়ে আগামীকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানান, শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি