ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টা মধ্যে দেশের আবহাওয়া নিয়ে এ তথ্য দেওয়া হয়েছে।

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি প্রবণ এলাকাগুলো হলো- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর ও কুষ্টিয়া অঞ্চল।

এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলা হয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ।

মৌসুমী বায়ু ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া সূত্রে বলা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি