ঢাকা, মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপলো উত্তরাঞ্চলের কয়েক জেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মাঙ্গানে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ভূকম্পন অনুভূত হয়। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জারিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। আজ সকাল ৭টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মাঙ্গানে।  

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতে। তবে এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।    

শুধু বাংলাদেশেই নয় ভূমিকম্পে ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি