মধ্যরাতের পোস্টে পদত্যাগ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রকাশিত : ০৮:৫৩, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৮:৫৯, ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের গুঞ্জনের মধ্যেই মধ্যরাতে পোস্ট দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পোস্টে তিনি বলেছেন, মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি প্রধানমন্ত্রীর পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক।
রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
ইশরাক বলেছেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে, ইনশাআল্লাহ।’
পোস্টে আরও বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। অতএব, এ সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজনীয়তা নেই।’
এএইচ
আরও পড়ুন










