ঢাকা, মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬

মবের শিকার প্রধান শিক্ষিকাকে দায়িত্ব চালিয়ে যাবার আদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মব করে সরিয়ে দেয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া বেড়া খোলা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলাম তার দায়িত্ব চালিয়ে যাবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে স্কুল সীমানায় না যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

মঙ্গলবার বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি  ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

এদিন বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে তলব করেন হাইকোর্ট। তার বিরুদ্ধে মব করার বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়। আদালতে দেয়া তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জেলে পাঠানোর কথা জানান হাইকোর্ট। 

তবে পরক্ষণেই তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে স্কুলের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে ২০২৫ সালে ৩১ মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি বিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা ইসলামকে মারধর এবং লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

এসময় বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাটেরও অভিযোগ উঠে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাম সুজন ও তার সমর্থকদের বিরুদ্ধে।

বিদ্যালয়টির নিয়ন্ত্রণ ও প্রধান শিক্ষকের পদ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব একপর্যায়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এ ঘটনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হাইকোর্টে রিট করেন। সংশ্লিষ্ট পক্ষগুলোও পাল্টাপাল্টি আইনি পদক্ষেপ নেয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি