ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬

মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্তে তিন বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় ওরফে রাব্বী (১৫), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন (২২) এবং পারগোপালপুর গ্রামের আবু বকরের ছেলে সোহাগ (২৭)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

৫৯ বিএসএফের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শৈলেশ কুমার জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা সুস্থ রয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সীমান্তে তিন বাংলাদেশি আটকের খবর পাওয়া গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমআর//  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি