মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত : ১৪:০০, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১১, ২০ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামাল, ড. জাফর ইকবাল, বিচারপতি মানিকসহ ৮ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় উস্কানির অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার বিচারপতি সৈয়দ গোলাম মতুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি) রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।
অপর অভিযুক্তরা হলেন—ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।
অভিযুক্তদের মধ্যে মানিক, জামাল ও সৈকত বর্তমানে কারাগারে আছেন এবং বাকিরা পলাতক।
অভিযোগপত্র দাখিল শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানিয়েছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










