ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬

মাদক মামলায় গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ২২:২১, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোহরাব হোসেন সাদ্দাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোল্যা সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন সাদ্দাম গাইবান্ধা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ সোহরাবকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলার নথিপত্র, সাক্ষ্য-প্রমাণ ও অভিযোগপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল হালিম বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি