ঢাকা, রবিবার   ২২ মার্চ ২০২৬

মুক্তিপণের টাকা না পেয়ে ঢাকায় শিশুকে তালাবদ্ধ রেখে গ্রামে অপহরণকারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:০৮, ২২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দর থেকে ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে অপহরণ। পরে মুক্তিপণের টাকা না পেয়ে ঢাকায় শিশুকে তালাবদ্ধ রেখে পটুয়াখালী চলে যায় অপহরণকারী।

নারায়ণগঞ্জের বন্দর থেকে বৃহস্পতিবার বিকালে ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে মোহাম্মদ হোসেন নামে ৯ বছরের  মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। 

পরে পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। মুক্তিপণের ১৫ হাজার টাকা পাওয়ার পর অপহরণকারী আলী হোসেন রাজধানীর শ্যামপুরের একটি বাড়িতে ওই শিশুকে তালাবদ্ধ রেখে গ্রামের বাড়ি পটুয়াখালি চলে যায়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে  নারায়ণগঞ্জ পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা করে। তার কাছ থেকে মোবাইল ফোন ও বিকাশে নেওয়া টাকা উদ্ধার করা হয়। 

পরে তার দেয়া তথ্যে শিশুটিকে ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি