ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬

মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজ

প্রকাশিত : ১৪:২৯, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:২৯, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ইতিহাসের দ্বিতীয় ডে-নাইট টেস্টে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজ। দুবাইতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। এই ম্যাচকে ঘিরে নিজেদের শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করেছে দুই দল। এর আগে গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ইতিহাসের প্রথম ডে নাইট টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। এবার মরু শহর দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসের দ্বিতীয় ডে-নাইট টেস্ট। ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। টেস্ট সিরিজেও সাফল্যের ধারাবাহিকতা অব্যহত রাখতে চায় তারা। অন্যদিকে, ওয়ানডে সিরিজে ভাল করতে না পারলেও টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি