মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
প্রকাশিত : ১৫:২৬, ২৩ জুলাই ২০২৬
মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় মেজর (অব.) মোজাফফরকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সেনা হেফাজতে থাকা মেজর (অব.) মোজাফফরকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
গত ২১ জুলাই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় গ্রেপ্তারকৃত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারোর’ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে। আর সেই মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথন ও বিভিন্ন সম্পৃক্ততা পাওয়া যায় মেজর (অব.) মোজাফফরের।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফরকে (৭৭) ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করার কথা জানায় ডিবি। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এমআর//
আরও পড়ুন










