মেট্রোরেলের নিচে সতর্কীকরণ ক্যামেরা বসানো আছে কিনা, জানতে চান হাইকোর্ট
প্রকাশিত : ১৫:০৭, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:১০, ২৩ আগস্ট ২০২৬
পুরো মেট্রোরেলের নিচে সতর্কীকরণ ক্যামেরা বসানো আছে কিনা এবং সতর্কীকরণ টিমের কার্যক্রম জানতে চেয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।
এদিন মেট্রোরেলের নিরাপত্তা সংক্রান্ত ৮টি পদক্ষেপ উপস্থাপন করে অগ্রগতি প্রতিবেদনের জমা দেয় এমআরটি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বিয়ারিং প্যাড বা কাঠামোগত ত্রুটি মেরামতের জন্য নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে কতৃপক্ষ।
বৈদ্যুতিক শট সার্কিট সমস্যা, পানি প্রবেশ বাধা দূর করাসহ ৮টি বিষয়ে বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরা হয়েছে।
শুনানী শেষে হাইকোর্ট বেঞ্চ নতুন করে দুটি আদেশ দেন।
গত ১ জুলাই হাইকোর্ট ১ মাসের মধ্যে পিলার রিপ্লেস, মনিটরিংসহ ৮টি পদক্ষেপ বাস্তবায়ন করে প্রতিবেদেন দিতে নির্দেশ দিয়েছিলেন। হাকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেখে এ নির্দেশ দেয় হাইকোর্ট।
মেট্রোরেল নিয়ে স্বাধীন জরিপ না করা, মেট্রোরেল চালু করতে রাজনৈতিক ও কমার্শিয়াল প্রেশার ছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করে তদন্ত কমিটি।
এএইচ
আরও পড়ুন










