ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ইটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ১৪ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মেহেরপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য একুশে টেলিভিশনের পক্ষ থেকে পিঠা-পুলি, দই, চিড়া ও মিষ্টি পরিবেশন করা হয়।

মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সুধীজনরা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি