ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯, ১১ মে ২০২৬

Ekushey Television Ltd.

যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার গিলাপোল বাজারের নিকটে কেবি ইঁট ভাটার সামনে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার।

নিহতরা হলেন, শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

ওসি গোপাল কর্মকার বলেন, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেতের কাঁচা মরিচ বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

এতে করে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল মারা যায়।

দুর্ঘটনার পরপরই চালক ও তার সহকারি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও তার সহকারিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি