যান্ত্রিক ত্রুটি, যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
প্রকাশিত : ১৪:২৮, ৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:৪১, ৯ মার্চ ২০২৬
যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে পাইলট নিরাপদে আছেন, বিমানের কোনো ক্ষতি হয়নি।
সোমবার দুপুর পৌনে ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে।
তবে বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আইএসপিআর।
এএইচ
আরও পড়ুন










