রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রকাশিত : ১৫:৩২, ৯ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটুক্তির প্রতিবাদে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধরা।
তার জন্মস্থান খুলনার কয়রা সদরে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তারা সালাউদ্দিন আম্মারকে তার নিজ জন্মস্থান কয়রাতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অবিলম্বে তাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলত শাস্তির জোর দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা।
এএইচ
আরও পড়ুন










