ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

রাঙ্গামাটিতে নারী পাচারের অভিযোগে আটক বৌদ্ধ ধর্মীয় গুরু

প্রকাশিত : ১৩:১৩, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:১৩, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

নারী পাচারের অভিযোগে রাঙ্গামাটির কাপ্তাই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু উসিরি ভান্তেকে আটক করেছে পুলিশ। গেল শুক্রবার রাতে বড়ইছড়ির মিতিংঙ্গাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উসিরি ভান্তেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জানুয়ারী মাসে রোয়াংছড়ির বেশ কয়েকটি আদিবাসী পাড়া থেকে ১৫-১৫ জন ১৬ কিশোরীকে বিনা খরচে পড়ালেখা করানোর কথা বলে বৌদ্ধ বিহারটিতে নিয়ে আসেন উসিরি ভান্তে। পরে তাদের মিয়ানমার পাচার করে দেন। এঘটনায় পাইনুচিং মার্মা নামে এক ছাত্রীর অভিভাবকের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। উসিরি ভান্তে মিয়ানমার নাগরিক বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি