ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

রাজশাহীতে সিএনজি-ভটভটি সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৯, ৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহীর বাঘায় সিএনজি ও ইঞ্জিনচালিত তিন চাকার ভটভটি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি চালক পাঁচজন যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিলেন। সিএনজি বাঘা-লালপুর সড়কের চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলে নিহত হন লালপুরের নওপাড়া গ্রামের সিএনজি ড্রাইভার শরিফুল ইসলাম (৪২), সিএনজির যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান মিস্ত্রী (৪৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

‎এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। সকালে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। দেখতে না পাওয়ার কারণে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে মারা যায় দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লালপুর থেকে একটি সিএনজি করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও ভটভটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি