ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

রিমান্ড শেষে কারাগারে ইনু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর এ আদেশ দেন।

এর আগে, চার দিনের রিমান্ড শেষে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন চারদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেই আবেদন আদালত মঞ্জুর করেন।

২৫ আগস্ট উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি