ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

‘রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট’ চালু করল এশিয়ান পেইন্টস

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে দেশের শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের ‘রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট’-এর উদ্বোধন করেছে। মিরসরাই উপজেলা প্ল্যান্টে পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবে ৮৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার প্রকল্পটি চালু করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খান সালাউদ্দিন মোহাম্মদ মিনহাজ।

এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার উপ-পরিচালক মো. তৈয়েবুর রহমান, এশিয়ান পেইন্টসের সাপ্লাই চেইন অ্যান্ড অপারেশন হেড আবুল বাশার মোহাম্মদ ইফতেখার আলম, এইচআর অ্যান্ড অ্যাডমিন হেড মুজাহিদুল ইসলাম জাহীদসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং মিরসরাই উপজেলা অফিসের প্রতিনিধিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি