রূপগঞ্জে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী গ্রেপ্তার
প্রকাশিত : ১৬:০১, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১৩, ৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়ার শীর্ষ সন্ত্রাসী ও ২৬ মামলার আসামি কালাই সবুজ ও তার সহযোগী এজাজুলকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় বিদেশী আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর সহযোগী গ্রেফতারকৃত এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া মৃত শাহাদাতের ছেলে।
এ ঘটনায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন এক প্রেসব্রিফিংয়ে জানান, কালাই সবুজ নামের শীর্ষ সন্ত্রাসী ৭টি হত্যাসহ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী,পাশাপাশি নানা অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬টি মামলা রয়েছে। সে মুড়াপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব করতে চেষ্টা করতো।
সম্প্রতি তার অবস্থান ও গ্রেফতারে রূপগঞ্জ থানা পুলিশ তৎপর হলে গত ৩ মাসের নজরদারিতে গতকাল রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে কালাই সবুজকে বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যে তার সহযোগী বিভিন্ন মামলার আসামী এজাজুলকেও রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।
তাদের নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










