ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪৩, ২৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আজ রবিবার কক্সবাজার যাচ্ছেন। সেখানে তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করবেন।

আবদুল হামিদ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। কক্সবাজারে রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের গল্প শুনবেন।

এছাড়া আগামীকাল সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস)-এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার (আইএমএমএসএআরএফইএক্স-২০১৭) উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি