শনিবার অফিস-ব্যাংক খোলা, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যা জানা গেল
প্রকাশিত : ১১:২৬, ১৫ অক্টোবর ২০২৬
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি বাড়িয়ে তিন দিন করেছে সরকার। তবে আগামী শনিবার (১৭ অক্টোবর) অফিস করতে হবে চাকরিজীবীদের। এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসও খোলা থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।
কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। তবে ছুটির মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হবে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। সে অনুযায়ী, ১৫ অক্টোবর শ্রেণি কার্যক্রম শেষ করেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে।
শনিবার ছুটির মধ্যেই শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে।
এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা থাকবে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হওয়ায় মোট ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন চাকরিজীবীরা।
এদিকে, দেশের সকল তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) টানা তিন দিন ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে পূজার ছুটির সমন্বয় হিসেবে পূজার ঠিক আগের শনিবার (১৭ অক্টোবর) সব ব্যাংক খোলা থাকবে। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এএইচ
আরও পড়ুন










