ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বিচারপতিরা, সোয়া ১টা পর্যন্ত চলবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এ কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিবর্গের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের নিমিত্ত উভয় বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি