ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০৯, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

রোববার সকালে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও অপর কর্মী মো. মিজান।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো বের করে নিয়ে যাওয়ার সময় ওই দুই কর্মীকে হাতেনাতে আটক করেন যৌথ অভিযানে অংশ নেওয়া সদস্যরা। 

ফ্লাইটটি এমিরেটসের ইকে-৫৮২ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; তবে ফ্লাইট নম্বরটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার করা স্বর্ণের সঠিক ওজন, বাজারমূল্য এবং আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি