ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্রতম ইসলামি স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য হামলা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। 

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যে কোনো ধরনের আগ্রাসন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সৌদি আরবের মদিনা শহরের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ হামলাকে ‘মারাত্মক উসকানি’ বলে অভিহিত করেছে দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা বেসামরিক অবকাঠামোতে হামলা ‘বেপরোয়া কার্যকলাপ’।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি