ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

শাহরুখের ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৪১, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড দর্শকদের মন ভালো করে দিলেন শাহরুখ খান। কয়েক জন নায়িকার সঙ্গে তাঁর ছবির কোলাজ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। ছবিগুলো দেখে বেশ খুশি অনুরাগীরা।

প্রথম ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন কাজল ও রানি মুখোপাধ্যায়। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গম’-এ স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। দ্বিতীয় ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন শ্রীদেবী, কারিশ্মা কাপূর ও আলিয়া ভাট্ট।

ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘কোনও কোনও রাতে আকাশের তারার থেকেও বেশি ঝলমল করে পাশে থাকা তারারা। তোমাদের সৌন্দর্য ও ভালবাসার জন্য ধন্যবাদ।’

সূত্র : আনন্দবাজার

 

এসএ/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি