ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬

শিশুকে পানিভর্তি বালতিতে ডুবিয়ে হত্যা, কিশোরীর দায় স্বীকার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ২১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের এক শিশুকে পানিভর্তি বালতিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত কিশোরী নিজেই থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইসরাত জাহান শীম কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকার আবু কালামের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশু আরিশা আক্তার আকাশ শেখের মেয়ে। তার বাবা-মা একটি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন ও ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজনদের মতে, মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টিউবওয়েলের পাশে থাকা একটি বালতির মধ্যে শিশুটিকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বাড়িওয়ালার মেয়ে থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, অভিযুক্ত কিশোরীর বক্তব্যসহ সব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি