ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশ থেকে ভারতে বা ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। 

বিজিবির টহল দলের বেনাপোলসহ আশেপাশের সীমান্ত এলাকায় টহল দিতে গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি