ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

শেষ যাত্রায় শ্রীদেবী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে ভিলে পারলে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে শ্রীদেবীর লাশবাহী গাড়ি। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর।

মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে মা-কে শেষ দেখা দেখতে উপস্থিত হন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরও। বাবা বনি কাপুরের সঙ্গে জাহ্নবী এবং খুশি উপস্থিত হলেও, মা-কে হারিয়ে যেন বিহ্বল হয়ে পড়েন শ্রী কন্যারা।

শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন শ্রীদেবীর অগণিত ভক্তরা। কাঁদতে দেখা যায় বলিউড সেলিব্রিটিদেরও।

এদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হচ্ছে শ্রীদেবীর শেষকৃত্য। শেষ যাত্রায় সাদা রঙে শ্রীদেবীকে মুড়ে ফেলা হলেও, তাঁকে কাঞ্জিভরম দিয়ে সাজানো হয়।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি