ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬

শ্বশুরবাড়িতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবায় মিললো মরদেহ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫০, ১১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার সদর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তুহিন খা (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল।

শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি পুকুরের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত তুহিন সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, শুক্রবার শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়েছিল। সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুহিন মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা মরদেহ পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি