ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুর জেলার শ্রীপুরে  আজ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক নিহত হয়েছে। সকাল ৬টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক মো. মফিজুল ইসলাম (৪০) সোহাদিয়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকালে সোহাদিয়া থেকে একটি শ্রমিকবাহী বাসে করে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিলেন মফিজুল, মারুফ ও সজিব। শ্রমিক আনতে মফিজুল ও সজিবের বাস রাতেই ত্রিমোহনী এলাকায় রাখা ছিল। সকালে মারুফের বাসে করে মফিজুল ও সজিব ত্রিমোহনী যাওয়ার জন্য রওনা হন। এ সময় মারুফ বাসটি চালাচ্ছিলেন। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় এবং মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খাদে পড়ার আগেই বাস থেকে মারুফ ও সজিব লাফ দিয়ে নেমে গেলেও মফিজুল নামতে পারেনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির চাপায় একজন নিহত হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সূত্র: বাসস

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি