সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৩:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ।
বুধবার সন্ধ্যা ৭টায় এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, মুক্তিযু্দ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথম কর্মদিবস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি।
গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।
এএইচ
আরও পড়ুন










