ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময় বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ২৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব জমা দিতে পারবেন তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল। পরে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি