ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:২২, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশান বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১।

পরে তাকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

দুদকের অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি