ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এ আদেশ দেন। ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। 

গত ১১ সেপ্টেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী রবি-উস-সানি শিপু বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। জ্যোতি এই মামলার আসামি ।

মামলার এজাহার থেকে জানা যায়, ৪ আগস্ট বিকেল ৪টার দিকে ঢাকার আশুলিয়ায় বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি