ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬

সাভারের সেই ভবঘুরে ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু 

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫২, ২৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ বলে পরিচিত ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন।

সোমবার কারগারে হঠাৎ বুকে ব‍্যথা অনুভব করে অসুস্থ‍্য হয়ে পড়েন সম্রাট। 

পরে কারা কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তথ‍্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোঃ হেলাল উদ্দিন। 

সম্রাট প্রায় দু'মাস ধরে ৬টি হত‍্যা মামলার আসামি হিসেবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মুন্সীগঞ্জের পান্না শেখের ছেলে সবুজ শেখ সাভারে ভবঘুরের আড়ালে হয়ে উঠেছিলেন একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলার। তিন ভাই চার বোনের মধ‍্যে সে ছিল দ্বিতীয়। 

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি সিসিটিভি ফুটেজ দেখে সাভার কমিউনিটি সেন্টারে জোড়া খুনের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর সে একে একে ছয়টি খুনের কথা পুলিশের কাছে স্বীকার করলে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে তাকে আদালত জেলহাজতে প্রেরণ করে। এরপর থেকে সে কারাগারেই ছিল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি