ঢাকা, রবিবার   ১৯ জুলাই ২০২৬

সাভারে জুলাই ছাত্রহত‍্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১৮ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে জুলাই আন্দোলনে ছাত্রহত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে আহত হন ওই আসামি। পরে তাকে গ্রেপ্তার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় অভিযান পরিচালনা করে শনিবার ভোরে আসামি আব্দুল বাতেন গ্রেফতার করে পুলিশ। 

এ সময় পুলিশের অভিযান টের পেয়ে দোতলা হতে গাছ বেয়ে পালাতে গিয়ে পরে যান তিনি। এতে তার পায়ে মারাত্মক জখম হয়ে আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসার জন‍্য ভর্তি করা হয়।

গ্রেফতারকৃত বাতেন বনগাঁও ইউনিয়নের সাদাপুর গ্রামের মৃত এসহাক মিয়ার ছেলে। 

সাভার ভবানীপুর ফাড়ির উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, তার নামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত‍্যার দুটি মামলা রয়েছে। সকল প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি