ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন

প্রকাশিত : ১০:০৫, ৯ জুন ২০১৬ | আপডেট: ১০:০৫, ৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সাভারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে পুড়ে গেছে মালামাল। আহত হয়েছে শ্রমিকসহ বেশ কয়েকজন। ভোর ৫টার দিকে সাভার পৌর এলাকার কর্ণপাড়া এলাকায় এবি ওভেন ব্যাগ এণ্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কারখানাটিতে তখন নাইট শিফটে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় বিদ্যুতের লাইন থেকে একটি মেশিনে আগুন লেগে মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি