ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৩, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হারুন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত হারুন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের চৌধুরীপাড়ায় হাজী মমিনের বাড়ির ভাড়াটিয়া জহিরুল ইসলামের ৮ ও ৯ বছরের দুই শিশু কন্যাকে প্রতিবেশী হারুন খেলার ছলে নিজ ঘরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। দুই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ হারুন মিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক আতাউর রহমান জানান, দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হারুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী দুই শিশুর পিতা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি