ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

সিনেমা নয়, অন্যভাবে সৌরভ ছড়াবেন বুবলী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

এবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে। তবে সেটি সিনেমার জন্য নয়, একটি বিজ্ঞাপনের মাধ্যমে তিনি সৌরভ ছড়াবেন। সাবানের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। মার্চ মাসের শেষ দিকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন সৌনাক মিত্র। ইতিমধ্যে এর শ্যুটিং শেষ হয়েছে। গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি কলকাতায় এর শ্যুটিং করা হয়।

বুবলী অভিনীত চলচ্চিত্র ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ মার্চ। এছাড়া সম্প্রতি ‘ক্যাপ্টেন খান’, ও ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দু`টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই সময়ের আলোচিত এই নায়িকা।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি