ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

সিলেটে ১কোটি ৫০লক্ষ টাকা মুল্যের প্রাইভেটকার উদ্ধার

প্রকাশিত : ১৫:০১, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০১, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Sylhetসিলেটে দেড় কোটি টাকা মুল্যের লেক্সাস মডেলের একটি প্রাইভেটকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার ভোররাতে সিলেটে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, ব্রিটেন থেকে গাড়িটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আনা হয়েছে। বিষয়টি টের পেয়ে গাড়ীর মালিক রাতের আধারে গাড়িটি ফেলে রেখে যান। এ সময় অজ্ঞাত পরিচয়ের ওই মালিক গাড়ির সঙ্গে একটি চিঠিও রেখে যান। চিঠিতে তিনি গাড়ি শুল্ক কর যথাযথ ভাবে প্রদান করে বৈধ করার প্রক্রিয়া চালাবেন বলে জানিয়েছেন। ১০ দিন আগে সিলেটে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে কর ফাকি দিয়ে দেশে আনা আরও একটি মার্সিডিজ বেঞ্জ আটক করেছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি