ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬

সীমান্তে টহলের পাশাপাশি নজরদারি বাড়িয়েছে বিজিবি

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:৪৯, ৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

আশঙ্কা না থাকলেও পুশইন ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকার কথা জানিয়েছেন সীমান্তের সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনীতিবিদরা।  

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশ ইনের আশঙ্কা বেড়েছে। এ অবস্থায় সরকার সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের উত্তরের জেলাগুলোর সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীসহ সব সীমান্তে পালাবদল করে ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা।

প্রশাসনের পাশাপাশি সজাগ দৃষ্টি রাখছেন স্থানীয় রাজনীতিবিদরাও। তারা জানান, পুশইন, চোরাচালানসহ ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত রয়েছেন বিজিবি সদস্যরা।

শুধু উত্তরাঞ্চলই নয়, যশোরের বেনাপোল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায়ও সতর্ক অবস্থায় বিজিবি।

অনাকাঙ্ক্ষিত পুশ ইন যাতে না হয় সেটাই প্রত্যাশা সীমান্ত এলাকার বাসিন্দাসহ দেশের মানুষের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি