ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণমুখী কাজ করে: সেনাপ্রধান

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

রোববার দুপুরে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পূনর্মিলনি ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৩ যোগ দিয়ে একথা বলেন তিনি।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে, দেশের ভাবমূতি উজ্জল করছে। সেই সাথে সেনাবাহিনী দেশের কল্যাণমুখী সব কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সেনবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি