ঢাকা, রবিবার   ১৫ মার্চ ২০২৬

সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠক হচ্ছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আগামীকাল সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠক হচ্ছে না। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার মন্ত্রিসভা বৈঠক হচ্ছে না। মুজিববর্ষের বিশেষ অধিবেশনের কারণে এই বৈঠক না করার সিদ্ধান্ত ছিল। বৈঠক না হওয়ার বিষয়টি ইতিমধ্যে আমরা সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’

এর আগে মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি