ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে পাস হয়েছে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। 

এ বিল পাসের মধ্যেমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।

বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধীদলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফেরেন।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি