ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬

স্পোর্টিং গিজনকে ১-০ গোলে হারিয়েছে মালাগা

প্রকাশিত : ১৩:০০, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০০, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনকে ১-০ গোলে হারিয়েছে মালাগা। শীর্ষে উঠার লড়াইয়ে ঘরের মাঠে শুরু থেকেই সমান তালে খেলতে থাকে মালাগা। ২৫ মিনিটে  স্ট্রাইকার জোয়ান পাবলো গোল করলে এগিয়ে যায় তারা। পিছিয়ে থেকে আক্রমণের ধার বাড়ায় স্পোর্টিং গিজন। বেশ কিছু আক্রমণ চালালেও সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। ২৯ ম্যাচে ৩৯ পয়েন্টে মালাগার অবস্থান ৮ নম্বরে। আর সমান ম্যাচে ২৪ পয়েন্টে স্পোর্টিং রয়েছে ১৯ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি