ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

হতাশা কাটিয়ে ফিরছেন কপিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দেড় বছর কাজের বাইরে ছিলেন কমেডি কিং কপিল শর্মা। কারণ আর কিছুই নয়, হতাশাগ্রস্থ ছিলেন তিনি। আর তাই ‘দ্য কপিল শর্মা শো’ বন্ধ ছিল এতো দিন। এবার কপিল ভক্তদের জন্য সুখবর। হতাশা কাটিয়ে ফিরছেন তিনি। খুব শিগগির আবারও সবার প্রিয় শো-তে দেখা যাবে তাকে।

সম্প্রতি এক টুইটে কপিল জানান, খুব শীঘ্র ফিরে আসছেন তিনি।

তিনি টুইটে লেখেন- ‘আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আপনাদের জন্য দ্য কপিল শর্মা শো নিয়ে।’

জানা গেছে, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের দিকেই টেলিভিশনের পর্দায় ফিরছেন কপিল। কিছুদিন আগেই কপিল শর্মা নিজের একটা ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি বলে দিচ্ছিল, যাবতীয় সমস্যা কাটিয়ে কপিল আবার জীবনের মূলস্রোতে ফিরছেন। এরই মধ্যে নিজেই সুখবরটি দিলেন।

উল্লেখ্য, কপিল যে সমস্যায় ছিলেন সেটি শুধু তার একার নয়। এই একই সমস্যা বলিউডের অনেক তারকার মধ্যেই বাসা বেধেছিল। পরবর্তীতে তারা কেউ কেউ আবার এভাবেই কামব্যাক করতে সক্ষম হয়েছেন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি