তারেক রহমানের জন্য প্রার্থনা
হাজী মুজিবকে মন্ত্রী দেখতে চান চা শ্রমিকরা
প্রকাশিত : ১৭:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহরের আগে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে চা শ্রমিকরা। এ সময় তারা হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার আবেদন জানান।
সোমবার দুপুরে মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল উপজেলার শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দিরসহ বেশ কয়েকটি স্থানে আয়োজন করা হয় এ বিশেষ প্রার্থনার। এ সময় চা শ্রমিকরা বিপুল ভোটে বিজয়ী হাজী মুজিবুর রহমানের জন্যও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে চা শ্রমিকরা বলেন, আমরা চাই তারেক রহমান যেন সুস্থ থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। এ সময় তারা চা বাগান এলাকার একজন হিসাবে হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রণালয় দিয়ে মুল্যায়ন করারও দাবি জানান।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিজয় হাজরা জানান, চা বাগান এলাকায় ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরে আমাদের বিশাল আনন্দ মিছিল বের করার কথা ছিল। কিন্তু তারেক রহমান সারাদেশে তা না করার জন্য বললে আমারা বিজয় মিছিল করিনি। আজ সনাতন ধর্মালমবীদের জন্য বিশেষ দিন তাই আমরা ভগবান শিবের কাছে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা করেছি।
তিনি আরও বলেন, তারেক রহমানের কাছে আমাদের দাবি আমাদের এমপিকে যেন বেশি বেশি কাজ করার জন্য একটা মন্ত্রণালয় উপহার দেন।
এএইচ
আরও পড়ুন










